কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের এক গণিতবিদ কৃত্রিম বুদ্ধিমত্তা টুল 'ক্লড'-এর সহায়তায় গণিতের অন্যতম জটিল সমস্যা রিম্যান হাইপোথিসিস সমাধানের দাবি করেছেন। বিবিসি নিউজ এবং এনপিআরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান প্রস্তাবিত এই হাইপোথিসিসটি মৌলিক সংখ্যার বণ্টন সম্পর্কিত এবং এটি বিশুদ্ধ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত প্রশ্ন হিসেবে বিবেচিত। তবে এই দাবির সত্যতা যাচাই করতে কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

সাম্প্রতিক মাসগুলোতে এআই বা এআই সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে বিখ্যাত কোনো অমীমাংসিত গণিত সমস্যা সমাধানের দাবি করার এটি দ্বিতীয় ঘটনা।