পাকিস্তান নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তির আকার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য প্রকাশিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে মাত্র আট জন ক্রিকেটার স্থান পেয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।
এর আগের মৌসুমে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত করেছিল পিসিবি। সে হিসেবে এক ধাক্কায় ১২ জন ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন এই চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা।
পুরুষ দলের চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হলেও নারী দলের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল। কিছুদিন আগে পাকিস্তান পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ৩০ জন থেকে বাড়িয়ে ৩৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল। তবে নারী দলের ক্ষেত্রে পিসিবি উল্টো পথে হেঁটে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে এনেছে।












