ইসরায়েলের পরবর্তী সরকার গঠন নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর অংশ হিসেবে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং গাদি আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে সর্বশেষ দফার জোট আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দফার এই আলোচনা শেষ হয়েছে। এই বৈঠকে দুই পক্ষই বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে তাদের নিজ নিজ অবস্থান তুলে ধরে এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করে।

তবে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, পরবর্তী সরকারে কে নেতৃত্ব দেবেন এবং উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামর বেন-গভির জোটে যোগ দেবেন কি না, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।