বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টের জন্য দুই পরিবর্তন এনে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।

তার পরিবর্তে দলের নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে মারক্রাম জানান, তাদের বোলাররা বেশ উজ্জীবিত এবং দলের পেস আক্রমণ আরও শক্তিশালী করতে একাদশে ফিরেছেন পেসার আইনরিখ নরকিয়া।

আগামী সোমবার সুপারস্পোর্ট পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম টেস্টের দল থেকে পরিবর্তন এনে এই স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা।