উত্তর কোরিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট পিয়ংইয়ং ম্যারাথন চলতি বছর এপ্রিলের পরিবর্তে অক্টোবরে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। একটি ট্যুর এজেন্সির বরাত দিয়ে সিএনএ ও দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

<প্র>প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারির পর গত বছর প্রথম এই প্রতিযোগিতাটি পুনরায় চালু করা হয়েছিল। তবে এ বছরের নির্ধারিত এপ্রিলের ম্যারাথন কোনো কারণ দর্শানো ছাড়াই প্রথমে বাতিল করা হয়েছিল এবং পরবর্তীতে এটি অক্টোবরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, পিয়ংইয়ং ম্যারাথনে সাধারণত শত শত স্থানীয় ও বিদেশি অ্যাথলেট অংশ নিয়ে থাকেন। এটি উত্তর কোরিয়ার ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।