কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে ব্যাপক দরপতনের প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন পুঁজিবাজারে এসঅ্যান্ডপি ৫০০ এবং ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক সংশোধনের মুখে পড়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক কম্পোজিট তাদের ২০২৬ সালের সব অর্জন হারিয়ে ফেলেছে। শুক্রবারের মধ্যে সূচকটি ১ জানুয়ারির তুলনায় ৫ শতাংশ কমে বন্ধ হয়। এছাড়া এনথ্রপিক কোম্পানির বহুল আলোচিত আইপিও বা শেয়ারবাজারের সূচনাও এই পতন ঠেককাতে পারেনি। এ সপ্তাহে নাসডাকের বাজারমূল্য থেকে প্রায় চার ট্রিলিয়ন ডলার মুছে গেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
এই প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির হিড়িকের প্রভাব পড়েছে অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদেও। দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম শুক্রবার গত দুই বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায়। বিনিয়োগকারীদের আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে এবং এর বর্তমান মূল্যায়ন বেশ চড়া।






