রাজধানীর মঞ্চ মাতাতে আবারও ঢাকায় এসেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই গায়িকা।
ইভেন্ট অর্গানাইজার ইমেকার্স বাংলাদেশের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট। আয়োজকদের সূত্রে জানা যায়, রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে দর্শকনন্দিত গান পরিবেশন করবেন তিনি।
এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া। দীর্ঘ বিরতির পর আবারও দেশের দর্শকদের সামনে পারফর্ম করতে পেরে আনন্দিত তিনি। কনসার্টে দর্শকদের নতুন অভিজ্ঞতা দিতে এবং সন্ধ্যাটি স্মরণীয় করে রাখতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন এই পপ তারকা।












