আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে সেরার মুকুট অর্জন করেছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিনিধি জেনিফার বারেত্তো। এর মাধ্যমে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম কোনো মা হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নতুন ইতিহাস গড়লেন তিনি।
বাংলাদেশ সময় বুধবার সকালে পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানের কোলিসিও হোসে মিগুয়েল অ্যাগ্রেলটে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়। মেক্সিকোর বিদায়ী মিস ইউনিভার্স ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন।
চলতি আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। দীর্ঘ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে ২৭ বছর বয়সি মনোবিজ্ঞানী ও সমাজকর্মী জেনিফার বারেত্তো সবার উপরে থেকে এই সাফল্য অর্জন করেন।












