চলতি ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত সক্রিয় দায়িত্বে থাকা অন্তত ২৩ জন ইসরায়েলি সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সেনাবাহিনীর নিজস্ব রেকর্ড অনুযায়ী, গত ১৬ বছরের মধ্যে এটিই কোনো এক বছরে সর্বোচ্চ সেনা আত্মহত্যার ঘটনা।

সোমবার (২৩ নভেম্বর) ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যাকারীদের পাশাপাশি গাজা যুদ্ধের সময় নিয়মিত বা রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও অনেকে মানসিক চাপের মুখোমুখি হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সেনা সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও পরিসংখ্যান বলছে পরিস্থিতির অবনতি ঘটেছে।