গোপালগঞ্জে ছাত্রদল নেতা মো. সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের ঘটনায় হাজারো নেতাকর্মী নিয়ে সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা পেলেই তারা গোপালগঞ্জের উদ্দেশে রওনা হবেন।
পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত পেলেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এর আগে, বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জে নির্যাতনের শিকার হওয়ার পর সাব্বির খান পিরোজপুরে ফিরে আসেন বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:












