মিয়ানমারের সামরিক সরকারের সাম্প্রতিক বিমান হামলায় দেশটির বিভিন্ন স্থানে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে গত শনিবার সংঘটিত তিনটি পৃথক বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের মই বাই জেলায় একটি বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে চালানো বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হন। সংঘাতের কারণে বাস্তুচ্যুত এক দম্পতির বিয়ের প্রস্তুতি চলার সময় এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানে বিমানের শব্দ শোনার পরপরই বোমাবর্ষণ শুরু হয়। এছাড়া শনিবার রাখাইন রাজ্যে আরও দুটি বোমা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে।
এর আগে গত বৃহস্পতিবার মধ্য মিয়ানমারে অপর একটি হামলায় ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিরোধীদের গঠিত নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি।
আরও পড়ুন:












