নাটোরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোররাত সাড়ে চারটা থেকে চারটার মধ্যে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে দোকান খুলতে এসে এক চা-দোকানি স্মৃতিস্তম্ভে আগুন লাগার বিষয়টি দেখতে পান। এই অগ্নিকাণ্ডে স্মৃতিস্তম্ভটির একাংশ পুড়ে কালো হয়ে গেছে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক মুখোশধারী যুবককে দেখা গেছে।

এদিকে একই রাতে নাটোর-বগুড়া মহাসড়কের বারুহাট এলাকায় যুবলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া বা মশাল মিছিলের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আরও পড়ুন: