আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এই ঘোষণা দেন।
এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিক। ফলে আগামী ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটিই হতে যাচ্ছে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিসিবি সভাপতি জানান, মুশফিক নিজেই তাকে অনুরোধ করেছিলেন এই অবসরের ঘোষণাটি দেওয়ার জন্য।
তামিম ইকবাল সংবাদ সম্মেলনে বলেন, মুশফিক কিছুদিন আগে তাকে ফোন করে অবসরের সিদ্ধান্তের কথা জানান এবং ফেসবুকে কোনো স্ট্যাটাস না দিয়ে বোর্ড সভাপতির মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে জানাতে অনুরোধ করেন। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদানের কথা স্মরণ করে তামিম জানান, এই ধরনের একজন ক্রিকেটারের বিদায় যেন যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে হয়, সেজন্যই তিনি নিজে এই ঘোষণা দিয়েছেন।











