দেশজুড়ে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি জনপ্রিয় করতে দেশব্যাপী চলছে তাদের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’।
এই অফারের আওতায় গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি পরিবর্তন করে ওয়ালটনের নতুন ইনভার্টার এসি কিনতে পারছেন। আবাসিক বা বাণিজ্যিক ব্যবহারের জন্য ওয়ালটনের স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ এসির ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় উপভোগ করা যাবে।
গত ৩ নভেম্বর থেকে এই অফারটি কার্যকর হয়েছে এবং দেশজুড়ে ওয়ালটনের বিভিন্ন আউটলেটে এটি চালু রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।










