বিশ্বের অন্যতম জনপ্রিয় কাল্পনিক গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ২৫টি সিনেমা নিয়ে একটি নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। গল্প, অভিনয়, পরিচালনা, অ্যাকশন, খলনায়ক ও সার্বিক আবেদন বিবেচনা করে তৈরি এই তালিকায় বেশ কিছু চমক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদক অ্যাডাম হোয়াইট ও আলেকজান্দ্রা পোলার্ডের তৈরি করা এই তালিকার শীর্ষে স্থান পেয়েছে ১৯৬৩ সালে মুক্তিপ্রাপ্ত শন কনারি অভিনীত ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’। অন্যদিকে সিরিজের ২৫টি সিনেমার মধ্যে সবচেয়ে খারাপ বা তালিকার একদম নিচে রাখা হয়েছে পিয়ার্স ব্রসনান অভিনীত ‘ডাই অ্যানাদার ডে’ সিনেমাটিকে।
১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগের মতো অভিনেতারা এই চরিত্রে অভিনয় করেছেন। সাম্প্রতিক সময়ে নতুন বন্ড সিনেমা ও অভিনেতা রবার্ট প্যাটিনসনের অভিনয়ের গুঞ্জনের মধ্যে পুরনো এই সিনেমাগুলোর র্যাঙ্কিং দর্শকদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে।











