চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি মহাকাশচারী পাঠানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির আসন্ন শেনঝৌ-২৪ মহাকাশযানে পাকিস্তানের নাগরিক মুহাম্মদ জিশান আলী একজন পেলোড স্পেশালিস্ট বা সহায়ক বিশেষজ্ঞ হিসেবে অংশ নেবেন।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অংশগ্রহণ বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) আওতায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
এর মাধ্যমে চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেল। তবে এই মহাকাশ অভিযানের নির্দিষ্ট দিনক্ষণ বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রতিবেদনগুলোতে প্রকাশ করা হয়নি।












