সংযুক্ত আরব আমিরাতের (ইউএইচ) রাস আল খাইমাহ আমিরাতে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে ১১ জন নিহতের খবর পাওয়া গেলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। আল ওয়াতান সড়কে সংঘটিত এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স সেবা এবং সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা উদ্ঘাটনে তদন্ত চলছে।












