হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করার অপরাধে ইরানের জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তাঁর সহযোগীদের আইনজীবী এই দণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করেন।

প্রতিবেদনে জানা যায়, জনসমক্ষে নারীদের পোশাকবিধি ও চুল ঢেকে রাখার কঠোর নিয়ম লঙ্ঘনের দায়ে তাঁদের এই শাস্তি দেওয়া হয়েছে। এই ঘটনা ইরানে হিজাবসংক্রান্ত আইন আরও কঠোরভাবে বাস্তবায়নের সরকারি অবস্থানের বিষয়টি আরও স্পষ্ট করে তুলছে।