বহিষ্কৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দিয়ে রাখার সমস্যাগুলো ভারত এখন উপলব্ধি করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, তার উপস্থিতি সেখানে অপ্রয়োজনীয় বিরক্তির সৃষ্টি করছে।
এর আগে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, শেখ হাসিনার স্বেচ্ছায় নিজের দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা এবং ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধ সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। তিনি উল্লেখ করেন, প্রত্যর্পণের বিষয়টি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে, যা ভ্রমণ নথিপত্রসহ কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে, শেখ হাসিনার মুখপাত্রের ভাষ্য অনুযায়ী তিনি বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন।












