চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ পাচারের অভিযোগে এশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডকে বাণিজ্য কালোতালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি নিউজ ও ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, মেগাস্পিড প্রতিষ্ঠানের এক সাবেক কর্মকর্তার সঙ্গে এনভিআইডিএ-র প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সম্পর্কের তথ্য প্রকাশের পর এ পদক্ষেণ নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, মেগাস্পিড প্রতিষ্ঠানটি চীনে চিপ সরবরাহের কেন্দ্রবিন্দুতে ছিল। এর আগে প্রতিষ্ঠানটিকে কালোতালিকাভুক্ত না করায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল।

এদিকে, একই দিনে জেনসেন হুয়াংকে এনভিআইডিএ-র প্রধান নির্বাহী (সিইও) হিসেবে পুনরায় বহাল করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।