ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে তিনি বিব্রত ও লজ্জিত বোধ করেছিলেন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ রোমারিওর একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এই তথ্য প্রকাশ করেন।

গার্দিওলা জানান, ইতালির মতো একটি দেশের দায়িত্ব নেওয়া যেকোনো কোচের জন্যই অত্যন্ত গর্বের বিষয় হতে পারত। তবে দীর্ঘদিন ধরে লাগাতার কোচিং করানোর কারণে তাঁর মধ্যে চরম ক্লান্তি ভর করেছিল। প্রতি তিন দিন পরপর ম্যাচ এবং সপ্তাহের পর সপ্তাহ ব্যস্ততার কারণে তাঁর নিজের জন্য কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। দুই বছর আগে এই প্রস্তাব পেলে হয়তো তিনি রাজি হতেন বলে উল্লেখ করেন।

রোমারিওর সঙ্গে ওই সাক্ষাৎকারে ফুটবল বিশ্বের অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন গার্দিওলা। তিনি কার্লো আনচেলত্তির বিষয়ে কথা বলার পাশাপাশি ক্রিস্টিয়ানো রোনালদোকে যথাযথ সম্মান ও মর্যাদাপূর্ণ বিদায় দেওয়ার জন্য পর্তুগাল ফুটবল ফেডারেশনের প্রতি আহ্বান জানান।