দক্ষিণ আমেরিকার জাতীয় দলগুলোর সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা কোপা আমেরিকার পরবর্তী আসর আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। এটি যুক্তরাষ্ট্রে তৃতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজন হতে যাচ্ছে। এর আগে ২০১৬ সালের শতবর্ষী আসর এবং ২০২৪ সালের প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।

কনমেবল ও উত্তর-মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের কৌশলগত অংশীদারত্বের অংশ হিসেবে এবারের আসরেও ১৬টি দল অংশ নেবে। লাতিন আমেরিকার ১০টি দেশের পাশাপাশি কনকাকাফ অঞ্চল থেকে ৬টি দল এই প্রতিযোগিতায় খেলবে বলে নিশ্চিত করা হয়েছে।