আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে তাজিকিস্তান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের আদালতের অনুরোধে সাড়া না দেওয়া এবং তা পালনে ব্যর্থ হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মাধ্যমে আইসিসি থেকে নাম প্রত্যাহার করা চতুর্থ দেশ হলো তাজিকিস্তান। এর আগে বুর্কিনা ফাসো, মালি এবং নাইজার গত বছর এই আদালত থেকে নিজেদের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল। সে সময় দেশগুলো এই আদালতকে নব্য ঔপনিবেশিক দমনের হাতিয়ার হিসেবে অভিহিত করেছিল।
মার্কিন চাপের মুখে তাজিকিস্তানের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক এই আদালতের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালত কর্তৃপক্ষ বা তাজিকিস্তান সরকারের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।












