যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউইয়র্ক স্টেট সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন আবেয় কাওয়াস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে বাংলা ট্রিবিউন এ তথ্য জানায়।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট দলের এই প্রার্থী মূলত প্রগতিশীল রাজনীতির ওপর ভর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে তিনি ৭৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

গত ৩ নভেম্বর নির্বাচনের রাতে কুইন্সের বোহেমিয়া বিয়ার গার্ডেনে তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা একত্রিত হয়ে এই বিজয় উদযাপন করেন। এই জয়ের মাধ্যমে তিনি মার্কিন রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপন করলেন।