বিশ্বজুড়ে ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। এর অর্থ হলো, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের এক যৌথ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এই প্রতিবেদন প্রকাশ করে। নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু আপনজনদের হাতে হত্যার শিকার হচ্ছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যায় উল্লেখযোগ্য কোনো পতন দেখা যায়নি। বিশ্বজুড়ে পারিবারিক সহিংসতা ও ফেমিসাইডের উচ্চ হার রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।












