জুলাই গণআন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়োগা পুলিশ (ডিবি)। মঙ্গলবার এই আবেদন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক সুজন হক পাঁচটির মতো কারণ দেখিয়ে এই রিমান্ড আবেদন করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে যে, জিজ্ঞাসাবাদে সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই-বাছাই করা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার জন্য তাকে আরও সময় নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে বিভিন্ন মেয়াদে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এই হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।












