মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করেছেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল। সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা নির্ধারিত ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর পেছানো হলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ারও কথা ছিল, যা ওই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। পারস্পরিক সুবিধাজনক নতুন কোনো তারিখে এই সফর পুনর্নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে।