দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। দফায় দফায় সূচি পরিবর্তনের পর প্রতিযোগিতাটির ১৪তম আসর আবারও পিছিয়ে গেছে। ২০২৩ সালে মাঠে গড়ানোর কথা থাকা এই ক্রীড়া উৎসবটি এখন অনুষ্ঠিত হবে ২০২৭ সালের সেপ্টেম্বরে।

এর আগে আগামী বছরের এপ্রিলে গেমসটি আয়োজনের কথা ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তা আরও পাঁচ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, ষষ্ঠ এশিয়ান ইনডোর ও মার্শাল আর্টস গেমসের সূচির কারণে এই পরিবর্তন আনা হয়েছে।

উল্লেখ্য, নানা জটিলতার কারণে এর আগেও একাধিকবার এসএ গেমসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল, যা আঞ্চলিক এই ক্রীড়া আসরের প্রস্তুতিকে দীর্ঘায়িত করছে।