আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার কার্লোস তেভেজের আগামী মাসের বিদায়ী ম্যাচে লিওনেল মেসি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোও তাদের সঙ্গে খেলবেন বলে আশা প্রকাশ করেছেন ৪২ বছর বয়সী তেভেজ।
বুয়েনস আইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে আগামী ২০ ডিসেম্বর তেভেজের এই বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অতীতে তেভেজ আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে খেলেছেন।
তেভেজ যদি পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোকে বোম্বোনেরার এই ম্যাচে আনতে সফল হন, তবে ফুটবলের এই দুই মহাতারকাকে প্রথমবারের মতো একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে।
এই ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে এমন অন্যান্য প্রখ্যাত ফুটবলারদের মধ্যে রয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর্জেন্টিনার মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে এবং ইংল্যান্ডের সাবেক সেন্টার-ব্যাক রিও ফার্দিনান্দ।












