দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম ধাপে ১১২ জন বাংলাদেশি কর্মী আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সরকারি বিবৃতিতে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ জন কর্মী বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে জানা গেছে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এই বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন। কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ায় এটিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।