আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইওয়া অঙ্গরাজ্যের একটি গোলাবারুদ কারখানার কাছে টন টন অস্থির বিস্ফোরক ও বোমা তৈরির রাসায়নিক ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে মার্কিন সেনাবাহিনী। শীতের আগমন ও আবহাওয়া পরিবর্তনের কারণে দীর্ঘসূত্রতা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের অষ্টম সার্কিট কোর্ট অব আপিলস-এ জমা দেওয়া এক আইনি নথিতে সরকারি আইনজীবীরা জানিয়েছেন, সেনা সদস্য ও পার্শ্ববর্তী এলাকার জনবসতির সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। আদালতের আগের একটি আদেশে এই পরিকল্পনা স্থগিত রাখা হয়েছিল।

আইনজীবীদের দাবি, মানবস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় বিলম্ব না করে এখনই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, কারখানার আশপাশের সুরক্ষা নিশ্চিত করতেই তারা এই জরুরি বিধানের আশ্রয় নিচ্ছে।