মিয়ানমারের জান্তা সরকারের নৃশংসতার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করা সত্ত্বেও হাজার হাজার অভিবাসী ও শরণার্থীকে সে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দিয়েছেন।

আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই নতুন দফার প্রত্যাবাসনে সমুদ্র ও আকাশপথে ছয় হাজারেরও বেশি মিয়ানমারের নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর রায় দেওয়ার কয়েক দিন পরেই মালয়েশিয়ার পক্ষ থেকে এই ঘোষণা এল। আন্তর্জাতিক আদালতের রায়ে জান্তার অপরাধ প্রমাণিত হওয়ার পরও মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।