যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এই রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এবং নিরাপত্তার স্বার্থে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ এই অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। আজকের পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, রবিবার সকাল থেকে যশোর ও আরিচা ঘাট হয়ে খুলনা থেকে ঢাকায় বাস চলাচল করবে।