বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির সুযোগ তৈরির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

প্রাথমিকভাবে দেশের হোটেল ও রেস্তোরাঁগুলোতে এই মার্কিন গরুর মাংস আমদানির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাষ্ট্রদূতের মতে, এই উদ্যোগের মাধ্যমে এ দেশের খাদ্যবাজারে আইওয়ার গরুর মাংসের চাহিদা ও বাজারজাতকরণের বিষয়টি যাচাই করা সম্ভব হবে।

গত সোমবার রাতে এই প্রস্তাবের বিষয়ে তথ্য জানা যায়। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি।