গোড়ালির চোটের কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারছেন না বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। চোটের অবনতি এড়ানোর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটির চিকিৎসক দল।

এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে গত রবিবারের ম্যাচের আগে ইয়ামালের ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও তাকে দলের শুরুর একাদশে রাখা হয় এবং তিনি পুরো ৯০ মিনিটই মাঠে লড়াই করেন।

তবে সেই ম্যাচের পর তার গোড়ালির চোটের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট ও চিকিৎসকরা। শেষ পর্যন্ত আসন্ন এই গুরুত্বপূর্ণ ইউরোপীয় অ্যাওয়ে ম্যাচে তাকে দল থেকে বিশ্রামে রাখার এই সিদ্ধান্ত নেওয়া হলো।