কিশোরগঞ্জের করিমগঞ্জে এক জুয়েলারি ব্যবসায়ীকে ভুয়া ছাত্রলীগ নেতা সাজিয়ে গায়েবি মামলায় জড়ানোর গুরুতর অভিযোগ পাওয়া গেছে। জসিম উদ্দিন নামের এক ব্যক্তি এই অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিও পেরোননি অভিযুক্ত তোফাজ্জল হোসেন রাজা। অথচ মামলার নথিতে তাকে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

জসিম উদ্দিন জানান, করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের মূল কমিটির তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে কিরাটন এলাকার তোফাজ্জল হোসেন নামের অন্য একজনের নাম রয়েছে। কিন্তু ওই কমিটির প্যাড জালিয়াতি বা সম্পাদনা করে তাঁর ভাতিজা তোফাজ্জল হোসেন রাজার নাম ও ঠিকানা যুক্ত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার মিথ্যা মামলা ও জালিয়াতির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার দাবি করেছে।