চীনের মহাকাশ অভিযানে ইতিহাস গড়েছেন পাকিস্তানের পাইলট মুহাম্মদ জিশান আলী। চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক এবং প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে তিনি পা রেখেছেন। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে তিনি এই যাত্রা করেন।
প্রতিবেদনে জানা যায়, ৪০ বছর বয়সী জিশান আলী তিন সদস্যের এই মিশনে অংশ নিয়েছেন। মহাকাশযানটিকে সফলভাবে কক্ষপথে নিয়ে যায় ‘লং মার্চ-২এফ’ রকেট। বেইজিং সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়। বিজ্ঞান ও কূটনীতির ক্ষেত্রে একে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল আশা প্রকাশ করেছেন যে, চীনের এই শেনঝৌ-২৪ মহাকাশ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। এর মাধ্যমে মহাকাশ অনুসন্ধানে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও গভীর হবে বলেও জানান তিনি।












